সর্বধর্ম প্রার্থনা সভার মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধা দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশজুড়ে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। পশ্চিম বর্ধমান জেলাতেও দিনটি মর্যাদার সঙ্গেই পালিত হয়। গান্ধীজির অহিংসা,সত্যাগ্রহ,মানবতার আদর্শ কে সম্মান জানাতে দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দুর্গাপুর নগর নিগম ভবনের তথ্য কেন্দ্রে আয়োজন করা হয়েছিল সর্বধর্ম সমন্বয় এক প্রার্থনা সভার।

জাতির জনককে শ্রদ্ধা জানানোর জন্য সব ধর্মের মানুষের উপস্থিতিতে এদিন মানবতার এক আদর্শ পরিবেশ তৈরী হয় এখানে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল,মালার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ করা হয় এবং এক মিনিট নিরাবতা পালন করা হয়। গান্ধিজীর প্রয়াণ দিবসের এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস,দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *