পুনর্বাসনের ফাইল জমে ধুলো, অনশনে জীবিত পরিবার

সংবাদদাতা , দুর্গাপুর : – কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তাঁরা। অথচ সেই মৃত কর্মীদের পরিবার আজ বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তার দাবিতে অনশনে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর গেটের সামনে আমরণ অনশনে বসেছেন দুর্ঘটনায় মৃত কর্মীদের আত্মীয়-পরিজনেরা। দীর্ঘদিন ধরে চাকরির আশ্বাস মিললেও বাস্তবে কোনও নিয়োগ না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে।অনশনকারীদের অভিযোগ, পুনর্বাসন নীতি অনুযায়ী মৃত কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধরে সেই প্রতিশ্রুতি কার্যত উপেক্ষিত। বারবার আবেদন, দরবার ও স্মারকলিপি দিয়েও কোনও সুরাহা মেলেনি। ফলে বহু পরিবার আজ চরম আর্থিক সংকটে, দারিদ্রতার সঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছে।
অনশনরত চাকরি প্রার্থী ঝুমুর সেনের অভিযোগ,

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা। অসুস্থতার ঝুঁকি সত্ত্বেও এক পা-ও নড়বেন না বলে জানিয়েছেন তাঁরা। অথচ এই গুরুতর পরিস্থিতিতে ডিপিএল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নীরব।আরেক অনশনরত চাকরি প্রার্থী সোমা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান,

এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, পুনর্বাসন নীতি থাকা সত্ত্বেও কেন চাকরি দেওয়া হয়নি?
বছরের পর বছর অপেক্ষার দায় কে নেবে? এটা কি প্রশাসনিক ব্যর্থতা, না কি পরিকল্পিত অবহেলা? মৃত কর্মীর পরিবারের দায়িত্ব কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ?ডিপিএলের গেটে বসে থাকা অনশনকারীরা শুধু চাকরি চাইছেন না, তাঁরা চাইছেন প্রতিশ্রুতির জবাব। এখন প্রশ্ন একটাই, এই নীরবতা ভাঙবে কে ? না কি অনশনের আগুনেই পুড়ে যাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *