সংবাদদাতা দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক তৎপরতা বাড়ালো বামেরা। রবিবার সিটি সেন্টারের সৃজনী হলে অনুষ্ঠিত হল সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম।
পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি ও কর্মীরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। সংগঠনকে আরও শক্তিশালী করা, আসন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তৈরি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন রাজ্য সম্পাদক।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহঃ সেলিম রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর কথায় উঠে আসে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যা। তিনি বলেন ,

একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,এদিন কর্মীদের দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শিল্পাঞ্চল দুর্গাপুর দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত কয়েকটি নির্বাচনে সেই প্রভাব কমেছে। ফলে প্রশ্ন উঠছে, দুর্গাপুর থেকেই কি পুনরুজ্জীবনের বার্তা দিতে চাইছে বামেরা?রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সম্পাদকের এই সফর শুধুমাত্র সাংগঠনিক বৈঠক নয়, বরং কর্মীদের মনোবল বাড়ানো ও মাঠে নামার প্রস্তুতির বার্তা। ভোটের আগে জেলা স্তরে এমন বর্ধিত সভা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে, সংগঠনকে তৃণমূল স্তরে সক্রিয় করাই এখন দলের প্রধান লক্ষ্য।তা হলে কি শিল্পাঞ্চলে ফের জমি খুঁজছে বাম শিবির?
দুর্গাপুরে এই বর্ধিত সাংগঠনিক সভা আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংগঠনকে ঝালিয়ে নেওয়া, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং মানুষের ইস্যুকে সামনে এনে লড়াই গড়ে তোলার ডাক, সব মিলিয়ে সেলিমের এই সফর বার্তা দিল, ভোটের আগে মাঠ ছাড়তে নারাজ সিপিআইএম। এখন দেখার, এই সাংগঠনিক তৎপরতা কতটা ভোটের ময়দানে বাস্তব প্রভাব ফেলতে পারে।
