মোদীর সফরের দিনেই উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ

সংবাদদাতা ,দুর্গাপুর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই কলকাতায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুর্গাপুর তৃণমূল জেলা কার্য্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলীয় নেতৃত্ব ও কর্মীরা।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দলের একাধিক নেতা-কর্মী। ঘটনাটির তীব্র নিন্দা করে তিনি বলেন,
বাইট:- নরেন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি জেলা তৃণমূলএকজন মহিলা মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, প্রধানমন্ত্রী রাজ্যে সফরে থাকা অবস্থায় যদি একজন মন্ত্রীর বাড়ির নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত? এর পিছনে কি কোনও পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে?তাদের দাবি, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।অন্যদিকে বিরোধীদের তরফে ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে।সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সফরের দিনেই এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গণতন্ত্রে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে সহিংসতার অভিযোগ বারবার সামনে আসা কি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে শুভ সংকেত এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *