দেওয়ালচিত্রে গোবর, সাফাই অভিযানে তৃণমূল প্রার্থী,তৃণমূল-বিজেপি সংঘাত চরমে

সংবাদদাতা দুর্গাপুর:-বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুরে নতুন করে উসকে উঠল রাজনৈতিক সংঘাত। ৩৬ নং ওয়ার্ডের দুর্গাপুর পশ্চিম বিধানসভার নয়াবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়াল চিত্রে গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজেই চিত্রটি পরিষ্কার করেন তৃণমূল প্রার্থী কবি দত্ত এবং ঘটনার নিন্দা জানান।
অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন, জনরোষ থেকে নজর ঘোরাতেই তৃণমূল ‘নাটক’ করছে। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে।
ভোটের আগে এই ‘ছবি-যুদ্ধ’ স্পষ্টই দেখাচ্ছে, দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ চরমে এবং ইস্যু যতই তুচ্ছ হোক, তার প্রভাব পড়তে পারে ভোটের ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *