সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক উল্লেখযোগ্য রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিরোধী দল সিপিএম ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী শ্রী প্রদীপ মজুমদারের হাত ধরে ওই এলাকার নেতা উজ্জ্বল বাউরী সহ একাধিক ব্যক্তি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রী কবি দত্ত।
যোগদানকারী নেতারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই তারা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।
সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
