নাবালিকা ছাত্রী গণধর্ষণের অভিযোগে উত্তাল দুর্গাপুর, হোটেল বন্ধের দাবিতে বিক্ষোভ

সংবাদদাতা দুর্গাপুর : – দুর্গাপুরের একটি হোটেলে এক নাবালিকা ছাত্রীর গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় হোটেলের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় নাগরিক সমাজের সদস্যরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় হোটেলের ম্যানেজার, নির্যাতিতার এক বান্ধবী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা।ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান দুর্গাপুর নাগরিক সমাজ এর সদস্যরা। তাঁদের দাবি, এমন গুরুতর অপরাধের সঙ্গে নাম জড়ানো হোটেলটি অবিলম্বে বন্ধ করে দিতে হবে এবং দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবেবিক্ষোভকারীদের অভিযোগ, হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ও সহযোগিতা ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাই শুধু অভিযুক্তদের গ্রেফতার করলেই হবে না, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *