আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত

সংবাদদাতা দুর্গাপুর : শনিবার দুর্গাপুর সিটি সেন্টারের একটি হোটেলে তৃণমূলের মহিলা নেত্রীদের সঙ্গে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক বিষয়ে কর্মী সভায় যোগ দেন তিনি। এদিন উপস্থিত নেত্রীদের সঙ্গে আসন্ন নির্বাচনে মহিলাদের ভূমিকা, ভোটারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা এবং দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে হোটেল থেকে দুর্গাপুর সিটি সেন্টার প্রেস ক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক ও মহিলা নেত্রীরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।


এদিন কবি দত্ত জানান, “আমি সত্যিই খুব আপ্লুত। এত মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসাই আমাকে আরও শক্তি দিচ্ছে মানুষের জন্য কাজ করার।” তিনি আরও বলেন, দুর্গাপুর পশ্চিমের উন্নয়ন ও মানুষের পাশে থাকার লক্ষ্যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামিদিনে সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *