রামনবমী ঘিরে নিশানহাটে তীব্র তরজা, ‘মদ্যপান’ ইস্যুতে কীর্তির তোপ

সংবাদদাতা দুর্গাপুর : ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে দুর্গাপুরের নিশানহাটে রামনবমী উদযাপন ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকায় ভক্তিমূলক পরিবেশে রামনবমী পালন করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।এদিন সাংসদ কীর্তি আজাদ বলেন,“রামনবমী ভক্তি ও শ্রদ্ধার উৎসব, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”তবে বিজেপির শোভাযাত্রা নিয়ে কড়া প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন,“ধর্মীয় উৎসবে অস্ত্র নিয়ে দাপাদাপি, এমনকি অন্য ধর্মের পবিত্র স্থানে গিয়ে মদ্যপান এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান,“আমন্ত্রণ পেয়েই এসেছি, এটি সম্পূর্ণ ভক্তির অনুষ্ঠান।”অন্যদিকে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই কীর্তির মন্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেন। তাঁর দাবি, লক্ষ্মণ ঘড়ুই বিজেপি প্রার্থী দুর্গাপুর পশ্চিম রাজনৈতিক মহলের মতে,ধর্মীয় উৎসবকে ঘিরে আচরণ ও বার্তাই এবার ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *