দিনদুপুরে দুঃসাহসিক চুরি দুর্গাপুরে, নিরাপত্তাহীনতায় আতঙ্কে পরিবার

সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরের ট্যাগোর প্লেস এলাকায় দিনদুপুরে চুরির ঘটনায় আতঙ্কে এক পরিবার। ইস্পাত কারখানার কর্মী তাপস চ্যাটার্জী প্রায় ১৫ বছর ধরে আবাসনের ৪/৭ নং কোয়ার্টারে স্ত্রীকে নিয়ে থাকেন। শুক্রবার বিকেলে বাইরে থেকে ফিরে তাঁরা দেখেন বাড়ির তালা ভাঙা, আলমারি খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।


তাঁদের অভিযোগ, প্রায় ২০ হাজার টাকা নগদ ও দেড় ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। তাপসবাবুর দাবি, এতদিন এলাকায় ছোটখাটো চুরি হলেও এভাবে বাড়িতে ঢুকে লুট এই প্রথম।
সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব খুবই কম হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, খবর দেওয়ার পর পুলিশ এসে শুধু ছবি তুলে চলে যায়, কোনও স্পষ্ট আশ্বাস বা পদক্ষেপের কথা জানায়নি। এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন চ্যাটার্জী দম্পতি। বিশেষ করে রাতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *