অবশেষে ২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেলে, খোলা হয় মদের দোকান

সংবাদদাতা দুর্গাপুর : প্রথম দফা বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে গত ২০ এপ্রিল থেকে সারা রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। অবশেষে ২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেলে ফের খোলা হয় মদের দোকানগুলি।


দোকান খোলার সঙ্গে সঙ্গেই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দেখা যায় ব্যাপক ভিড়। দীর্ঘ কয়েকদিন পর দোকান খোলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন মদের দোকানে। অনেকেই লাইনে দাঁড়িয়ে মদ কেনার জন্য অপেক্ষা করেন, ফলে এলাকায় সাময়িকভাবে ভিড়ের চাপও তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *