দুর্গাপুর : লাগাতার জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নেমে অভিনব আন্দোলনে সামিল হল জাতীয় কংগ্রেস। রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় রিকশা চালিয়ে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরতেই এই উদ্যোগ বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।

এদিন বেনাচিতি বাজার চত্বরে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। হাতে প্ল্যাকার্ড এবং মুখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
