NIT দুর্গাপুরে সৌরবিদ্যুৎ বিপ্লব, পাওয়ারগ্রিডের ১.১ মেগাওয়াট প্ল্যান্টে বছরে সাশ্রয় ১.১৮ কোটি, কমবে ১,২০০ টন CO₂

নিজস্ব সংবাদদাতা:-পাওয়ারগ্রিডের সিএসআর উদ্যোগে NIT দুর্গাপুর পেল ১.১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্ট। ৪৫০.৬২ লক্ষ টাকার এই প্রকল্পে বছরে বিদ্যুৎ বিল বাঁচবে ১.১৮ কোটি টাকা। পাঁচ মাসে উৎপাদন ৫৬৪ MWh। পরিবেশ রক্ষায় কমবে ১,২০০ টন কার্বন নিঃসরণ, যা ৩০ হাজার গাছের সমান। পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বড় পদক্ষেপ করল এনআইটি দুর্গাপুর। বুধবার, ২০ মে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তাঁদের সিএসআর উদ্যোগের অধীনে ১.১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে এনআইটি কর্তৃপক্ষের হাতে তুলে দিল।


৪৫০.৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রুফটপ সোলার ফটোভোলটাইক প্ল্যান্টটি ইতিমধ্যেই নজরকাড়া সাফল্য দেখিয়েছে। স্থাপনের মাত্র পাঁচ মাসে প্ল্যান্টটি ৫৬৪ মেগাওয়াট- আওয়ার পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। প্রতি বছর ১,৪১১ থেকে ১,৫৯৬ মেগাওয়াট-আওয়ার,বছরে প্রায় ১.১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। এছাড়াও প্রতি বছর ১,২০০ মেট্রিক টন CO₂ নিঃসরণ কমবে।এই কার্বন কমানো ৩০,০০০ নতুন গাছ লাগানোর সমতুল্য বুধবার দুপুরে এনআইটি ক্যাম্পাসে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়ারগ্রিডের ডিরেক্টর (অপারেশনস) নবীন শ্রীবাস্তব, এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ চৌবে, পাওয়ারগ্রিডের ইডি (ইআর-২) অশোক কুমার নায়েক, এনআইটির অধ্যাপক (এইচএজি) এন কে রায়, রেজিস্ট্রার সঞ্জয় কুমার, পাওয়ারগ্রিডের সিজিএম (সিএসআর) সঞ্জীব কুমার সিং এবং সিনিয়র জিএম (এইচআর, ইআর-২) প্রশান্ত কুমার।এনআইটির ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ চৌবে বলেন, “এই সোলার প্ল্যান্ট আমাদের ক্যাম্পাসকে বিদ্যুৎ খাতে অনেকটাই স্বনির্ভর করে তুলবে। একইসঙ্গে এটি ছাত্রছাত্রীদের কাছে গ্রিন এনার্জি ও টেকসই উন্নয়নের একটি জীবন্ত উদাহরণ হয়ে থাকবে।”পাওয়ারগ্রিডের ডিরেক্টর নবীন শ্রীবাস্তব জানান, “শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তির প্রসারে পাওয়ারগ্রিড সবসময় অগ্রণী ভূমিকা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *