দুর্গাপুর : বুধবার তিনি পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রশাসকের চেয়ারে বসেন। এদিন তাঁকে সংবর্ধনা জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।

দায়িত্ব গ্রহণের পর এস পোন্নাম্বালাম জানান, পুরসভার অধীনে যে সমস্ত ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়াও চলতি সপ্তাহের শনিবার দুই বিধায়কের সঙ্গে পুরসভার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনায় বসবেন বলেও জানান নবনিযুক্ত প্রশাসক। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে পুরসভা মহলে নতুন উদ্যম তৈরি হয়েছে।
