ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কুরুরিয়া ডাঙ্গাই

দুর্গাপুর : শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কুরুরিয়া ডাঙ্গা সংলগ্ন এলাকায় পরিমল হালদারের বাড়িতে। স্থানীয়রা হঠাৎ করে বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে এরপর স্থানীয়দের ও দমকল বাহিনীর যৌথ চেষ্টা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অনুমান ঘরের ভেতরে চলতে থাকা ধূপকাঠি বা প্রদীপের থেকে এই আগুনের সূত্রপাত। সৌভাগ্যবশত সেই সময় ঘরের মধ্যে কেউ না থাকায় মারাত্মক রকমের কোনো ক্ষতি হয়নি তবে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগা সম্বন্ধে ওই বাড়ির সদস্য বাসু হালদার জানান তিনি দোকানে ছিলেন খবর পেয়ে এসে দেখেন তার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *