লক্ষণ-চন্দ্রশেখরের উপস্থিতিতে দুর্গাপুরে অন্নপূর্ণার টাকা ও শংসাপত্র বিলি

সংবাদদাতা, দুর্গাপুর : প্রতিশ্রুতি মতোই অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা! খুশির হাওয়া দুর্গাপুরে।বুধবার নবান্ন থেকে রাজ্যের মহিলা প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়ার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় তুলে দেওয়া হয় প্রতীকী শংসাপত্র।
দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে দুই বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১০০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। পাশাপাশি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় ৩ হাজার টাকা।


অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি প্রাপকরা। অনেকেই জানালেন, এই টাকায় সংসারের খরচ চালাতে অনেকটাই সুবিধা হবে। অনুষ্ঠানে বিধায়করা দাবি করেন, সংকল্প পত্রে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, সরকারে আসার পর তার সবকিছুই বাস্তবায়িত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা তারই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *