দুর্গাপুর – বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে দুর্গাপুরের মেজর পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পার্কে উপস্থিত প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে জনসংযোগ করেন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিধায়ক নিজে গাছ লাগানোর পাশাপাশি উপস্থিত প্রাতঃভ্রমণকারীদের হাতে গাছের চারা তুলে দেন। পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রেও সচেতনতার বার্তা দেন।
এদিন মেজর পার্কের প্রাতঃভ্রমণকারীদের একটি গ্রুপের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সদস্যরা কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই আনন্দঘন মুহূর্তে শামিল হন বিধায়কও। বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ সব মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবসে মেজর পার্কে উৎসবের আবহ তৈরি হয়।
বিশ্ব পরিবেশ দিবসে মেজর পার্কে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার বার্তা বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের
