দুর্গাপুরে ভেন্ডর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ

সংবাদদাতা দুর্গাপুর : সরকারি সুযোগ-সুবিধা থেকে ব্যবসার প্রসার—ভেন্ডরদের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত হল ‘One Day Vendor Development and Awareness Program’।Bengal Suburban Chamber of Commerce & Industry, Durgapur এবং Ankit Educational Social Welfare Society-এর উদ্যোগে ১০ আগস্ট সিটি সেন্টারের সৃজনী হল মিনি-তে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আবাসন বিভাগের প্রতিমন্ত্রী-সহ বিশিষ্টরা।

ভেন্ডরদের ব্যবসায়িক উন্নয়ন, সরকারি পরিষেবা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ তথ্য।আয়োজকদের লক্ষ্য, ভেন্ডর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও সংগঠিত ও স্বনির্ভর করে তাঁদের ব্যবসার পরিসর বাড়ানো।দুর্গাপুরে ভেন্ডরদের উন্নয়নে এই কর্মসূচি যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেই বার্তাই উঠে এল অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *