ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪, ধৃতদের আদালতে পেশ

দুর্গাপুর : অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেফতার চার। দ্রুতদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরন তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস ও রাজকুমার দে। রাজকুমার দে হোটেল ম্যানেজার। শনিবার। অভিযোগ ছিল বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী বুদবুদের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর মদ্যপান করায়। মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুঁশ হয়ে যায়।

তারপর তিন যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার একটি হোটেলের ভেতর ঢুকিয়ে দেয়। তারপরেই গণধর্ষণের ঘটনা ঘটে। তারপর বুদবুদ বাইপাসে ছাত্রীকে একা ছেড়ে দিয়েই পালাই অভিযুক্তরা। এক টোটোওয়ালা অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। তারপরেই বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তখনই বিজেপির কর্মী সমর্থকরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতাহীন ছিল দুর্গাপুর থানার পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর মহকুমা আদালতে পৌঁছায় দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”এইরকম ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে তাদের খরচ করে দেওয়া দরকার। কারণ এই ধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এরকম আইন করে কড়া ব্যবস্থা গ্রহণ করা দরকার আছে। কিন্তু পুলিশ ভাল কাজ করেছে। অভিযুক্তদের দ্রুততার সাথে গ্রেফতার করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *