সংবাদদাতা দুর্গাপুর : – দুর্গাপুরের কাদারোডে হঠাৎই পুলিশের বড়সড় অভিযান ঘিরে চাঞ্চল্য। বুদবুদ থানার C.I., সাইবার সেল-এর আধিকারিক, দুর্গাপুর থানার O.C., বিভিন্ন থানার ইনচার্জ এবং মহিলা পুলিশ-সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীকে নিয়ে চালানো হয় এই অভিযান।তল্লাশিতে উদ্ধার হয়েছে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। তদন্তের স্বার্থে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
অভিযান শেষে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ও মহিলা দু’পক্ষই রয়েছেন বলে জানা যাচ্ছে।

কী কারণে এত বড় পুলিশি অভিযান? উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলিতে কী তথ্য রয়েছে? আর এই ঘটনার পিছনে কি রয়েছে আরও বড় কোনও যোগসূত্র?

সূত্রের দাবি, শুধু সামনের সারির ব্যক্তিদের নয়, এই ঘটনার নেপথ্যে থাকা ‘বড় মাথা’র সন্ধানেও তদন্ত এগোচ্ছে।
এখন পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্ত থেকে কী চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে দুর্গাপুর।
