যুবসমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে পুলিশের উদ্যোগ, ফুলঝোড় মোড়ে সচেতনতার বার্তা

দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ ও সচেতন সমাজ গড়ার লক্ষ্যে পথে নামল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ব্যবস্থাপনায় ফুলঝোড় মোড়ে আয়োজিত হল নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে এক সচেতনতামূলক র‍্যালি।র‍্যালিতে উপস্থিত ছিলেন নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিউলি মণ্ডল-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক। পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী এবং এলাকার যুবক-যুবতীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

র‍্যালির মাধ্যমে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। নেশার কবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে শুধু পুলিশ প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নেশামুক্ত সমাজ গড়ার লড়াইয়ে সচেতনতাই হোক প্রথম পদক্ষেপ—এই বার্তাই উঠে এল ফুলঝোড় মোড়ে পুলিশের এই উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *