দেড় মাসের শিশুর হার্টে বড় ছিদ্র! প্রায় ৫ লক্ষ টাকার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকর্মী পারিজাত গাঙ্গুলী

দুর্গাপুর: মাত্র দেড় মাস বয়স, হৃদযন্ত্রে বড় ছিদ্র। অস্ত্রোপচার-সহ চিকিৎসায় খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা। সামান্য পরিচারিকার কাজ করে সংসার চালানো পরিবারের পক্ষে এই বিপুল খরচ বহন করা ছিল কার্যত অসম্ভব। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল পরিবারটি। সেই সময়ে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন সমাজকর্মী পারিজাত গাঙ্গুলী। শিশুটির চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষও।


ইতিমধ্যেই দুর্গাপুর মিশন হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে হৃদযন্ত্রে ছিদ্রের অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা। পারিজাত গাঙ্গুলীর এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারে। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে গণবিবাহের আয়োজন—বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন পারিজাত গাঙ্গুলী। এবার দেড় মাসের শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে ফের মানবিকতার নজির গড়লেন তিনি। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন দুর্গাপুরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *