সংবাদদাতা,দুর্গাপুর: সামনের বছরই এই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে দেশ জুড়ে এস আই আর এর উত্তাপ লেগেছে দুর্গাপুরেও। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে প্রশাসন মহলে বড় ধরনের রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে এবার দুর্গাপুরের মহকুমা শাসক পরিবর্তন হল। দুর্গাপুরে আসার পর থেকেই দুর্গাপুর বাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠা ডা সৌরভ চট্টোপাধ্যায় কে এবার দুর্গাপুর ছাড়তে হল। তিনি ব্যারাকপুরের মহকুমা শাসক পদে যোগ দিলেন। তার জায়গায় দুর্গাপুর নতুন মহকুমা শাসক হিসেবে পেল ঘাটালের জনপ্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস কে।
দুর্গাপুরে নতুন মহকুমা শাসক
