রাজবাঁধের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জানালা কাঁচ লাগাতে গিয়ে পড়ে মৃত্যু ঠিকা শ্রমিকের

সংবাদদাতা, দুর্গাপুরঃ কাঁকসার রাজবাঁধ এলাকার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে , এক ঠিকা শ্রমিক ৭ তলায় জানালার কাঁচ লাগাতে গিয়ে , মঙ্গলবার বিকেলের দিকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে, ব্যাপক চঞ্চলের ছড়ায় এলাকায়। এরপরই, নিরাপত্তা গাফিলতির অভিযোগ এবং ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় বিক্ষোভ। জানা গিয়েছে,মৃত যুবকের নাম প্রতাপ রায় । দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত শ্যামপুর কলোনি এলাকার বাসিন্দা। পরিবারের লোকেরা জানান, প্রতাপ ঠিকা শ্রমিকের কাজ করতেন । প্রতিদিনকার মত , মঙ্গলবার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সাত তলায় জানালার কাঁচ লাগানোর কাজ করতে করছিল। হঠাৎ বিকেল চারটে থেকে সাড়ে চারটের সময় উপর থেকে নিচে পড়ে যায় । কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। মরমোন থেকে এই দুর্ঘটনার পর থেকেই শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভকারী মৃণাল কান্তি সমাদ্দার বলেন, ” আমরা ক্ষতিপূরণের দাবি , আর ও যেহেতু পরিবারের প্রধান ছিল , তাই ,পরিবারের একজনের কাজের দাবি জানাচ্ছি । পাশাপাশি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আলোচনা করে বিষয়টি সমাধান করা‌ হবে।পরে, এই দুর্ঘটনার খবর পেয়েই, কোর কমিটির সদস্য রাজেশ কোণার ঘটনাস্থলে গিয়ে পৌঁছান । তিনি জানান, কমিটি সব সময় শ্রমিকদের পাশে থাকে। মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *