সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুরের এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল। সম্প্রতি নানা কর্মসূচির মাধ্যমে এই স্কুল তাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। বহু বিশিষ্ট মানুষজন ওই সময় স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এবার স্কুলের বার্ষিক অনুষ্ঠান পালন করা হল বেশ ধূমধামের সঙ্গে। এই উপলক্ষে পালন করা হয় আয়াম ক্ষিতিজ সে আগে তথা ‘দিগন্তের বাইরে’ বার্ষিক কনসার্ট ২০২৫। এখানে শিক্ষা, মূল্যবোধ, সামগ্রিক উন্নয়নে অসামান্য কাজের জন্য ৫০ জন প্রতিভাবান প্রতিনিধি অংশ নেয়। প্রার্থনা ও প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার এম পি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর প্রাক্তন পরিচালক ড. দেবী প্রসাদ দুয়ারী। এছাড়াও ছিলেন পালমোনারি মেডিসিন,ক্রিটিকাল কেয়ার এবং স্লিপ বিভাগের পরিচালক ড. শান্তনু কুমার দাস। এই অনুষ্ঠানে খেলাধুলা,শিক্ষা এবং অন্যান্য বিভাগের সফল ও কৃতিদের সম্মান ও পুরস্কার প্রদান করা হয়। স্কুলের অধ্যক্ষ সুতপা ভট্টাচার্য সকল অতিথিকে স্বাগত ও শুভেচ্ছা জানান।
