দুর্গাপুরে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে বিস্ফোরক অরূপ বিশ্বাস

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে নির্বাচন কমিশনকে সরাসরি লক্ষ্য করে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ, এসআইআর এর সময়সীমা বাড়ানো “আরও একটি পরিকল্পিত ষড়যন্ত্র”, যার ফলে অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওদের উপর, এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
মন্ত্রী স্পষ্ট বার্তা দেন ,“বাংলায় কোনও ষড়যন্ত্র সফল হবে না। যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে দেব না।’’প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযানে যাওয়ার কথাও জানান তিনি।
বুধবার ইস্পাত নগরীর অ্যান্ড্রুজ প্যালেসের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের বাসভবনে অনুষ্ঠিত হয় এই ভোট রক্ষা শিবির।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুই বিধানসভার ব্লক নেতৃত্বসহ তৃণমূলের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্তরা। বিএলএদের সঙ্গে বিস্তারিত বৈঠকে ভোটার তালিকা খতিয়ে দেখে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। অভিযোগ যদি সত্যি হয়, তবে প্রশ্ন উঠবেই, কেন ভোটারদের বিভ্রান্ত করার পরিবেশ তৈরি হচ্ছে?বিএলওদের উপর অতিরিক্ত চাপ বা ইচ্ছাকৃত বিভ্রান্তির অভিযোগ নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।তবে রাজনৈতিক লড়াই যেমনই হোক, যোগ্য ভোটারের নাম রক্ষা, স্বচ্ছ তালিকা তৈরি এবং মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখা, এটাই হওয়া উচিত সকল পক্ষের প্রথম দায়িত্ব।এখন নজর থাকবে, অভিযোগের জবাবে কমিশন কী অবস্থান গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *