দুর্গাপুরে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা

সংবাদদাতা, দুর্গাপুর: ৫১ তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরে। ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ভারতীয় দাবা সংস্থার সহসভাপতি, গ্র‍্যান্ডমাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট দিব্যেন্দু বড়ুয়া। সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন
জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনবারের খেতাবজয়ী ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার মেরি আন গোমস, পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সেক্রেটারি সুব্রত চট্টোপাধ্যায়, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। জানা গেছে ২৪ টি রাজ্যের পাশাপাশি ফেডারেশনের অধিনস্ত তিনটি ইউনিটের সর্বমোট ১৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই জাতীয় চ্যাম্পিয়নশিপে ৷ যার মধ্যে থাকছেন সাত জন মহিলা গ্র‍্যান্ডমাস্টার ৷ মোট ৩০ লক্ষ টাকার প্রাইজ মানির এই প্রতিযোগিতায় দেশের প্রথম সারির বেশ কয়েকজন দাবা খেলোয়াড়ও আছেন। এই প্রতিযোগিতার আরও এক গুরুত্ব হল, এখানে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি আগামী বিশ্ব দাবা প্রতিযোগিতায় সরাসরি সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *