নিজস্ব সংবাদদাতা:- এলাকার বাসিন্দাদের কথা দিয়েছিলেন , সেই কথা এবার রাখলেন , বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। গত ১২ই জানুয়ারি সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে , দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পলাশডিহা হাই স্কুলের ছাত্র – ছাত্রীদের পঠন পাঠনের সুবিধার জন্য প্রায় ৭ লক্ষ টাকা খরচ করে , স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন ২০০ টি নতুন বসার বেঞ্চ। জানা গিয়েছে , লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন, তিনি পলাশডিয়া এলাকায় এসেছিলে , সেই সময় স্থানীয়দের থেকে তিনি জানতে পারেন পলাশডিহা হাই স্কুলের পড়ুয়াদের কিছু বেঞ্চের প্রয়োজন রয়েছে ।

সেই সময় তিনি কথা দিয়েছিলেন , ভোটে জিতে এলেই , তিনি স্কুলের হাতে নতুন বেঞ্চ তুলে দেবেন । সেই কথা মতো , ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি স্কুলের হাতে ২০০ টি নতুন বসার বেঞ্চ তুলে দিলেন। পলাশডিহা হাই স্কুলের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদ , পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী , স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাংসদ কীর্তি আজাদ বলেন, শিক্ষা ক্ষেত্রে যেখানেই কিছু করার প্রয়োজন হবে , তিনি সবসময় এগিয়ে এসে সেই কাজ করবেন। কারণ শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যায় ।
