দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই ৪২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেড়িয়ে পেলেন ব্যাপক সাড়া

নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি দলের প্রার্থী হতেই , সময় আর নষ্ট না করে দলীয় কর্মীদের নিয়ে নিজের বিধানসভা এলাকায় জোর কদমে জনসংযোগ প্রচারে নেমে পড়েছেন। তিনি যাচ্ছেন প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি। কথা বলছেন নিজের ভোটারদের সাথে।

পাশাপাশি শুনছেন ভোটারদের বিভিন্ন অভাব অভিযোগর কথাও। আর আজ তিনি বিজেপির দলীয় কর্মীদের নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মন্ডলের অন্তর্গত দুর্গাপুর নগর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ৭ টি বুথের ভোটারদের সাথে জনসংযোগ সারলেন। শুনলেন ভোটারদের মনের কথা এবং তাঁদের দিলেন আশ্বাস‌ দিলেন ভোটে জিতে সমস্ত সমস্যার সমাধানের। পাশাপাশি ভোটারদের মন বুঝতে কথা বললেন প্রত্যেকের সাথে । দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এদিন জানান, প্রচারে বেড়িয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আর প্রতিটি মানুষ এখন বুঝে গেছে রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তার পরেই সবার দিন পরিবর্তন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *