প্রচারের মাঝে হঠাৎই বাসস্ট্যান্ডে হাজির হলেন প্রার্থী কবি দত্ত

সংবাদদাতা,দুর্গাপুরঃ এডিডিএর চেয়ারম্যান ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবেই এতোদিন কাজ করেছেন তিনি। কিন্তু এবার রাজ্যে ভোটের দামামা বাজতেই তাঁকেও সেই যুদ্ধে সামিল হতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের সৌজন্যে এবার তাকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে হয়েছে। ফলে,প্রশাসনিক চেয়ার ছেড়ে এখন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তাকে প্রচারে বের হতে হচ্ছে। শনিবার তিনি দুর্গাপুরের ডুমুরতলা এলাকায় ৪০ নম্বর ওয়ার্ডে এক পদযাত্রায় অংশ নেন। সেখান থেকে শ্যামপুর যাওয়ার পথে হঠাৎই বাসস্ট্যান্ডে গিয়ে হাজির হন তিনি।

সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রার্থীকে কাছে পেয়ে বাসস্ট্যান্ড এলাকার দোকানদার থেকে পরিবহণ কর্মীরা এবং অনেক সাধারন মানুষও তার সঙ্গে আলাপ করেন এবং কবি দত্ত নিজেও তাঁদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় মেতে ওঠেন। তাদের সঙ্গে চা খান তিনি। কবি দত্ত জানান,প্রচারের ব্যস্ততার মাঝে এই ছোট্ট চা-বিরতি—মানুষের সঙ্গে আরও কাছাকাছি থাকার এক সুযোগ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের অভিজ্ঞতা শোনা এবং তাদের সমস্যার খোঁজ নেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। এইভাবেই পাশে থেকে কাজ করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *