সংবাদদাতা দুর্গাপুর : ভোটের আগে দুর্গাপুরের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়ালো দলবদলের ঘটনায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা প্রমোদ সরকার। বৃহস্পতিবার দুর্গাপুর বেঙ্গল অম্বুজা এলাকার তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।

তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি. শিবদাসন দাশু এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত। দলীয় সূত্রে দাবি, এই যোগদান তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে। প্রমোদ সরকার জানান, ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাঁর একটি বড় ভুল ছিল। সেই ভুল স্বীকার করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে আবার তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
