দুর্গাপুর: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় তরুণ রায়, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে জনসংযোগ প্রচারে অংশ নিলেন। এদিন হুটখোলা জিপে চড়ে গোটা এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তিনি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তাঁর এই প্রচারে এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রচারের সময় তরুণ রায় জানান, মানুষের পাশে থেকেই কাজ করতে চান তিনি এবং এলাকার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য।
