তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার সুদীপ গুন, চাঞ্চল্য দুর্গাপুরে


দুর্গাপুর: তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হল সুদীপ গুন ওরফে রাজা গুন। দুর্গাপুরের নিউ টাউনশীপ থানার পুলিশের হাতে তার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ফের শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তোলাবাজি চক্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল।

স্থানীয়দের একাংশের দাবি, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাশাপাশি, আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও সামনে এসেছে।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সুদীপ গুনকে গ্রেপ্তার করে নিউ টাউনশীপ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কোনও বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত কে আজ আদালতে পেশ করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *