দুর্গাপুর : ধুন্দুমার কান্ড দুর্গাপুর স্টেশন সংলগ্ন সেন মার্কেটে। দুষ্কৃতী তান্ডব গোটা মার্কেটে। মুখে কাপড় বেঁধে এসে তান্ডব চালালো দুষ্কৃতীরা। ব্যাপক মারধর করা হলো সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। ক্ষোভে ফেটে পড়লো সেন মার্কেটের ব্যবসায়ীরা।অভিযোগ ভোটের ফল প্রকাশের পর তৎকাল বিজেপি কর্মীরা সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে,প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতি, প্রশ্ন তোলেন একটি অরাজনৈতিক অফিসকে কেন দখল করার চেষ্টা চলছে।

রবিবার সকালে ফের মুখে কালো কাপড় বেঁধে এই দুষ্কৃতীরা সেন মার্কেট ঢুকে তান্ডব শুরু করে দেয়, রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি, ব্যাপক মারধর করে সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ ওঠে,ভাইরাল হয় সিসি টিভি ফুটেজ। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের সেন মার্কেটে।

সাগর সাহা ( সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক )যতদিন পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার না হচ্ছে ততদিন সেন মার্কেট বন্ধ থাকবে বলে হুশিয়ারী দিয়েছে ব্যবসায়ীরা। রীতিমতো মাইকিং করে ব্যবসায়ী সমিতির সদস্যরা ব্যবসা বনধের কথা ঘোষণা করে।
আইন তার নিজের পথে চলবে প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই।নতুন সরকার ক্ষমতায় এসেছে, প্রশাসন নিজের মতো কাজ করুক ফোনে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের
বাইট = উজ্জ্বল মুখোপাধ্যায়।
