বুদবুদ থানা এলাকায় অবৈধ মদের ঠেকে অভিযান

সংবাদদাতা,দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের শাসন ব্যবস্থার উন্নতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি পুলিশ বিভাগকে স্বাধীনভাবে কাজ করার ছাড়পত্র দিয়েছেন। পুলিশকে কোনো বাধ্যবাধকতা ছাড়া এবং রাজনৈতিক নেতাদের সুপারিশের তোয়াক্কা না করে সরাসরি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সেই নির্দেশ মেনেই কাজ শুরু করেছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ। বুদবুদ থানার আধিকারিক রিন্টু পাখিরা তার এলাকায় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নিয়েছে। বুদবুদ থানা এলাকায় জুয়া ও মদের ঠেক গুলিতে রেড করা চলছে। সম্প্রতি এরকমই এক অভিযানে প্রায় ৩০ বোতল বাংলা মদ বাজেয়াপ্ত করা হয় এবং একজন ব্যক্তিকে এরেস্ট করা হয়। ওসি রিন্টু পাখিরা জানিয়েছেন, বুদবুদ থানা এলাকায় এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *