দুর্গাপুর সম্মান সংস্থার উদ্যোগে জলছত্র কর্মসূচি

সংবাদদাতা, দুর্গাপুর: তীব্র গরম ও দাবদাহের সময় সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্য রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলির উদ্যোগে রাস্তার মোড়ে মোড়ে বিনামূল্যে পানীয় জল, ওআরএস ও শরবত বিতরণের কর্মসূচি সাধারণভাবে যাকে ‘জলছত্র’ বলা হয়। বিগত সময়ে এমন উদ্যোগ বহু জায়গায় দেখা গেছে।

এবার দেখা গেল সেই উদ্যোগ নিল দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থাকে। বুধবার ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউতে তাদের পরিচালনায় এক জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রচণ্ড গরমে পথচারীরা সেখানে শীতল জলপান করে তৃপ্ত হন এবং এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি শুভ্রা প্রসাদ ও প্রবীণ সমাজকর্মী দীনেশ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *