দুর্গাপুর : রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কে তাড়া! ভাঙচুর ঘরের আসবাবপত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ডিপিএল কলোনিতে।রবিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোক ওভেন থানা এলাকায়।

দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল ও তার দাদার অত্যাচারে অভিযোগ রয়েছে।রবিবার রাতে বাড়ি ফেরার কথা শুনেই বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় বিজেপি কর্মী সর্মথকেরা ও স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘ সময় অপেক্ষার পর ভিড়কে ছত্রভজ্ঞ করতে লাঠিচার্জ করে কোকওভেন থানার বিশাল পুলিশ।ছোড়া হয় কাধানি গ্যাস ও।
আটক করে নিয়ে যাওয়া হয় তৃনমূলের প্রাত্তন কাউন্সিলর শশাষ্ক শেখর মন্ডল।পুলিশের লাঠি র আঘাতে বেশ কয়েকজন আহত বলে বলে দাবি করে বিক্ষোভকারীরা।
