সংবিধান হাতে নিয়ে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল কংগ্রেসের

সংবাদদাতা,দুর্গাপুরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোটা দেশেই শুরু হয়েছে বিক্ষোভ ও আন্দোলন। সিজেপির পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কংগ্রেসও পথে নেমেছে। দিল্লিতে সংবিধান বাঁচানোর দাবিতে আন্দোলনরত বিরোধীদের গ্রেফতার করা হচ্ছে,অত্যাচার করা হচ্ছে। বৃহস্পতিবার সিটি সেন্টার চত্বরে হাতে সংবিধানের কপি নিয়ে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকেরা।

কংগ্রেসের অভিযোগ, দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। এদিন বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানায় কংগ্রেস। তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঘটনায় বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। এআইসিসি সদস্য দেবেশ চক্রবর্তী বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সংবিধানকে হত্যা করছেন। ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে যোগ্য ভোটাররাও ভোট দিতে পারেননি। দিল্লিতে সংবিধান বাঁচানোর দাবিতে বিরোধীরা যখন আন্দোলন করছে, তখন তাঁদের গ্রেফতার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদে দুর্গাপুরের রাজপথে আমাদের এই কর্মসূচি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *