লক্ষ্মীপুজোর ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা! পানাগড় বাইপাসে কয়লার গাড়ির পিছনে সজোরে ধাক্কা টুরিস্ট বাসের, গুরুতর যখন বহু..

দুর্গাপুর: লক্ষ্মীপুজোর ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। পানাগড় বাইপাসে কয়লাবোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারল বিহারের জামুই থেকে কলকাতাগামী একটি টুরিস্ট বাস। ধাক্কার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় ১০ জন যাত্রী গুরতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের জামুই থেকে যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। লক্ষ্মীপুজোর ভোরে পানাগড় বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি কয়লাবোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে দুর্ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধারে এগিয়ে আসেন সহযাত্রী ও স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে বাসযাত্রী রবিশঙ্কর সাউ বলেন, “প্রায় ১০ জন আহত হয়েছিলেন। কয়েকজন অল্পবিস্তর আহত হন। আরও বেশ কয়েকজন যাত্রীও আঘাত পান। আমরা তাঁদের উদ্ধার করি। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।”

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। ফলে ওই রাস্তায় যান চলাচলে প্রভাব পড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীপুজোর ভোরে জাতীয় সড়কে এমন দুর্ঘটনায় ফের সামনে এল দ্রুতগতির যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *