তিলাবনিতে শেড নির্মাণের ও সরপি গ্রামে নিকাশী নালা নির্মাণের শিলান্যাস

সংবাদদাতা,দুর্গাপুরঃ সামগ্রিকভাবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের পাশাপাশি অন্যান্য এলাকার উন্নয়নে ধারবাহিকভাবে কাজ করে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ তথা এডিডিএ। স্থানীয় এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মসূচীকে জোর দেওয়া হয়েছে।

শনিবারই রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় একটি কংক্রিট রাস্তা নির্মাণের শিলান্যাস সহ কাজোরায় স্বামী বিবেকানন্দ শিশু উদ্যানের সৌন্দর্যায়নের কাজেরও শিলান্যাস করা হয়। রবিবার এডিডিএর পক্ষ থেকে পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত তিলাবনি এলাকায় একটি শেড নির্মাণের শিলান্যাস করা হল। একই সঙ্গে সরপি গ্রামে একটি নিকাশী নালা নির্মাণেরও শিলান্যাস করা হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ তথা এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *