দুর্গাপুরে বিলাসবহুল ফার্নিচার শোরুমের জাঁকজমক উদ্বোধন, উপস্থিত টলিউডের একঝাঁক তারকা

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : – শিল্পনগরী দুর্গাপুরের বিলাসবহুল জীবনযাত্রার চাহিদা মেটাতে শনিবার বিকেলে দুর্গাপুর বেঙ্গল অম্বুজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল শহরের নতুনতম বিলাসবহুল ফার্নিচার শোরুমের। এই শোরুমটির উদ্বোধন করেন টলিউডের একঝাঁক জনপ্রিয় ও খ্যাতনামা অভিনেত্রী। তারকাদের উপস্থিতিতে শোরুম প্রাঙ্গণ জমে ওঠে তারকাখচিত উৎসবের আবহে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল অভিনেত্রী দেবলীনা দত্ত, সহ বাংলা সিরিয়াল জগতের একাধিক খ্যাতনামা অভিনেত্রী। রঙিন আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এই বিলাসবহুল ফার্নিচার শোরুমে দুর্গাপুরবাসীরা পেতে চলেছেন আন্তর্জাতিক মানের ডিজাইন সম্পন্ন বিলাসবহুল আধুনিক, ক্লাসিক এবং কাস্টমাইজড ফার্নিচারের এক বিশাল সম্ভার।

আধুনিক ডিজাইনের সোফা সেট, বেডরুম কালেকশন, অফিস ফার্নিচার থেকে শুরু করে কাস্টমাইজড ইন্টিরিয়র সলিউশন সবই থাকছে এই শোরুমে। শোরুমের কর্ণধার সম্রাট রায় জানান, “২০২০ সালে আমাদের পথচলা শুরু হয়। বারুইপুর, পাটুলি, বেহালা, চিনারপার্ক ও কলকাতেই অবস্থিত ছিল শোরুম। কিন্তু দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে প্রচুর ক্রেতারা সেখানে গিয়ে সামগ্রী কেনাকাটা করতেন। তাই তাদের কথা ভেবেই দুর্গাপুরে এই নতুন শোরুমের উদ্বোধন করা হল, যাতে করে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার ক্রেতাদের আর কষ্ট করে অত দূরে যেতে না হয়, তাই আমরাই কাছে চলে এলাম। জিরো ডাউন পেমেন্ট, চব্বিশ মাসের সহজ কিস্তিতে ক্রেতারা সামগ্রী ক্রয় করতে পারবেন। অল ইন্ডিয়াতে ফাইন্যান্স উপলব্ধ রয়েছে এবং ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয় কেনাকাটায় থাকছে টিভি, এসি, ফ্রিজের মত নানান আকর্ষণীয় উপহার। দুর্গাপুরে আমাদের পঞ্চম শোরুম উদ্বোধন হলো।” অভিনেত্রী দেবলীনা দত্ত জানান, “দুর্গাপুরের সাথে আমার গভীর সম্পর্ক কারণ আমার ক্যারিয়ারে সব চাইতে বেশি অনুষ্ঠান আমি দুর্গাপুরে এসেই করেছি। দুর্গাপুরবাসীর জন্য আমি খুব খুশি যে এত আন্তর্জাতিক মানসম্পন্ন, স্টাইলিশ ও আরামদায়ক ফার্নিচারের শোরুম তারা ঘরের কাছেই পেয়ে যাবেন।” পাশাপাশি তিনি দুর্গাপুরবাসীদের এই শোরুমের ফার্নিচারগুলো ঘুরে দেখার এবং কেনার অনুরোধ জানান। অভিনেত্রী ইধিকা পাল জানান, ” প্রথম ছবির শ্যুটিংয়ে এসে আমি বেশ কিছুদিন দুর্গাপুরে এসেছিলাম কিন্তু দুর্গাপুর ঘুরে দেখার সৌভাগ্য হয়নি। এবার সময় করে এসে ঘুরে দেখার ইচ্ছে রইল। শোরুম সম্পর্কে জানান এই শোরুমের এতগুলি আউটলেট রয়েছে এর থেকেই প্রমাণিত ক্রেতাদের কাছে এই শোরুম জনপ্রিয়। দুর্গাপুরবাসীরা শোরুমে এসে নিশ্চয়ই তা উপলব্ধ করবেন।” সবমিলিয়ে, টলিউড গ্ল্যামারে দুর্গাপুরের ফার্নিচার জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। নতুন বছরের আগে বাড়ি সাজানোর পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য এটি সুখবর তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *