সংবাদদাতা,দুর্গাপুরঃ একদিনে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হল দুর্গাপুরে। রাজ্য সরকারের অধীন এডিডিএর উদ্যোগে সোমবার দুর্গাপুরের একাধিক এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হল। এদিন সিটি সেন্টারে নন কোম্পানী রিক্রিয়েশন এ্যাসোসিয়েশন এলাকায় একটি কমিউনিটি হল নির্মানের শিলান্যাস করা হয়।

এখানে মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত উপস্থিত ছিলেন। এখানে এডিডিএর ধারাবাহিক উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রশংসা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিনই এমএএমসি এলাকার ই টাইপ স্ট্রীট অঞ্চলে একটি কংক্রিট রাস্তা নির্মানের শিলান্যাস করেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও এমএএমসি বি-২ এলাকায় ভবতারিনী মন্দিরের কাছেও একটি কমিউনিটি হল নির্মানের শিলান্যাস করা হয়। বিধানগর সেক্টর ২এ এলাকায় একটি শেড নির্মানের শিলান্যাস করা হয়।একই সঙ্গে বিধাননগরের বিধান পার্ক এলাকায় ২ কোটির বেশি টাকা ব্যায়ে একটি আরসিসি ড্রেন তৈরীর কাজেরও এদিন সূচনা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত, এই প্রকল্পটির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কাজ শুরু করা হল। এখানে মন্ত্রীর সঙ্গে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও এদিন দুর্গাপুর পুলিশ লাইনেও একটি ওভার হেড শেড নির্মানের শিলান্যাস করা হয়।
