তৃণমূল ছেড়ে বিজেপিতে আইনজীবীর

সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরে নির্বাচনের আবহে ফের দলবদলের ঘটনা। সোমবার ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি শেষে ১১ নম্বর ওয়ার্ড গল্ফনগরের বাসিন্দা আইনজীবী কৌশিক বসু, বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই-এর হাত থেকে দলের পতাকা তুলে নেন।কৌশিক বসুর দাবি, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে লক্ষণ ঘরুই বলেন, “সারা রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, বিভিন্ন দল থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন।”যদিও পাল্টা তৃণমূলের দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় দাবি করেন, কৌশিক বসু তৃণমূলের কেউ নন। তাঁর কথায়, “ভোটের সময় অনেকেই দলবদল করেন, এতে আমাদের কিছু যায় আসে না।”ভোটের মুখে দলবদল ঘিরে রাজনৈতিক চাপানউতোরই স্পষ্ট করছে, দুর্গাপুরে লড়াই তুঙ্গে। তবে এই তরজা শেষ পর্যন্ত কতটা ভোটবাক্সে প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *