দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চনার অভিযোগ, মহকুমা শাসক দপ্তরের সামনে মহিলাদের পথ অবরোধ

সংবাদদাতা দুর্গাপুর : অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।

এই দাবিতেই বৃহস্পতিবার মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তায় প্রায় ৩০ মিনিট অবরোধ করেন মহিলারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আগামী দিনে প্রশাসনের কাছে ফের তাঁরা আবেদন জানাবেন বলেও বিক্ষোভকারীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *